রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে ধর্ষক মোঃ কায়সারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উইমেন একটিভিস্ট ফোরাম।
আজ ১ মার্চ বুধবার সকালে উইমেন একটিভিস্ট ফোরামের আয়োজনে মারমা ষ্টুডেন্ট কাউন্সিল সভাপতি উহ্লাচিং মারমার সভাপতিত্বে বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এক মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন এই সময় আরো উপস্থিত ছিলেন খুমি ষ্টুডেন্ট এসোসিয়েশন হিরো খুমী,ওমেন্স এক্টিভ ফোরামে পাউসিং ম্রো, ম্রো ষ্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তনয়া ম্রো, তংচঙ্গ্যা ষ্টুডেন্ট ওয়ালফেয়ার সাধারণ সম্পাদক বিটন তংচঙ্গ্যাসহ অনেকে ।
মানববন্ধনে বক্তারা বলেন,বান্দরবানের লামা উপজেলায় গত ২৪শে ফেব্রুয়ারী ২নং ফাসিয়াঁখালি ইউনিয়নে লাথুই পাড়ার বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা এক নারী(৩০) ধর্ষণ করা হয় । যেটা পার্বত্যবাসীর জন্য অত্যন্ত লজ্জার জন্য একটি বিষয় । আমরা চাই সম্প্রীতির বান্দরবানে সবাই মিলে মিশে থাকুক । কিন্তু যারা এ ধরনের কাজ করে সম্প্রীতির বান্দরবানের সুনাম নষ্ট করছে তাদেরকে গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক । যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের খারাপ কাজ করতে আগ্রহী না হয় ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি