Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

মাগুরায় গানে গানে মঞ্চ মাতালেন কণ্ঠশিল্পী সালমা

মতিন রহমান, মাগুরা: মাগুরায় এসে গানে গানে মঞ্চ মাতালেন বাংলাদেশের ক্লোজআপ ওয়ান খ্যাত কুষ্টিয়ার লালন কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। শনিবার (৪ মার্চ) মাগুরা মহম্মদপুরের বেথুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গান পরিবেশ করেন। উক্ত বিদ্যালয়ের মাঠে রাত ১০টার দিকে মঞ্চে ওঠেন তিনি। এসময় তার জনপ্রিয় গান, ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী’ সহ অনেক জনপ্রিয় গান পরিবেশ করে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার।

মহম্মদপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মহম্মদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকী লিটন সহ অন্যান্যরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!