Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্যাশমেমো না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো এবং লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় দুই খুচরা সার ডিলারকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল প্রমুখ।

এসময় সারের বাড়তি দাম না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। পাশাপাশি তাদের সতর্ক করা হয় ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে সারের সুষ্ঠু সরবরাহের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!