Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বাগমারায় মাছ চুরির অভিযোগে মামলা, গ্রেফতার ১

বাগমারা প্রতিনিধি:রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামে একটি পুকুরে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার চোর সিন্ডিকেট এর প্রধান আতাউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মৎসচাষী মামুনুর রশিদ বাদি হয়ে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে ডাঙ্গাপাড়া গ্রামের মকলেছুর রহমান এর ছেলে রনি কে গ্রেফতার করেছে।

জানা যায়, ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের জামাই মামুনুর রশিদ মুরুগ্রামের পল্লী চিকিৎসক সাইদ এর বাড়ি সংলগ্ন পশ্চিমে একই এলাকার ইয়াকুব দেওয়ানের কাছ থেকে একটি পুকুর তিন বছর মেয়াদী লিজ নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। বুধবার দিবাগত রাতে ওই পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে মাছ চাষী মামুনুর রশিদ ঘটনাস্থলে যায়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে অবগত করালে পুলিশও ঘটনাস্থলে গিয়ে মাছ চুরির ঘটনা জানতে পারে। এরমাঝে অভিযুক্তরা পুকুর মালিকের কাছে এসে নিজেদের দোষ শিকার করে ক্ষমা প্রার্থনা করে বলে জানা যায়। স্থানীয়রা জানান, ওই এলাকায় মাছ চুরির একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে। যার মুল হোতা মরুগ্রামের আসাদুল ইসলামের ছেলে আতাউর রহমান পলাতক রয়েছে। এলাকাবাসীর দাবী তাকে গ্রেফতার করলেই এলাকায় মাছ চুরি বন্ধ হয়ে যাবে।
পরবর্তীতে মাছ চাষী মামুনুর রশিদ শুক্রবার (৩মার্চ) মরুগ্রামের আসাদুল ইসলামের ছেলে আতাউর রহমানসহ পাাঁচজন কে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়হান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় অভিযুক্ত একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!