ডেস্ক নিউজ:সারা পৃথিবীতে ৬৮ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ ভাইরাস খুব সম্ভবত চীনের একটি সরকার-নিয়ন্ত্রিত ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছিল – মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রে এ কথা বলার পর বহুল-আলোচিত ‘ল্যাব-লিক থিওরি’ নিয়ে নতুন করে কথাবার্তা শুরু হয়েছে।
চীনের উহান শহরে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাসের প্রথম সংক্রমণের পর আজ তিন বছরেরও বেশি সময় পার হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পরের প্রায় তিন বছর ধরে চলা বিশ্বব্যাপি মহামারিতে ৬৮ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু কোথা থেকে কীভাবে এই করোনাভাইরাসের উদ্ভব ঘটেছিল বা তা ছড়িয়ে পড়েছিল – তা আজও রয়ে গেছে এক রহস্য হিসেবেই।
এ নিয়ে তৈরি হয়েছে নানা তত্ত্ব, জল্পনা-কল্পনা। কিন্তু কোনটির পক্ষেই কোন সংশয়াতীত প্রমাণ মেলেনি।
এখন এফবিআইয়ের প্রধান এ বিতর্কে যোগ দেবার ফলে এর পেছনে থাকা বিতর্ক আর রাজনীতি – দুটোই প্রকাশ্য হয়ে পড়েছে – বলছেন বিবিসির সংবাদদাতা জন সাডওয়ার্থ।
তিনি বলছেন, সাম্প্রতিককালে অন্য কোন বৈজ্ঞানিক বিতর্ক নিয়ে এত বিভক্তি ও তিক্ততা সৃষ্টি হতে দেখা যায়নি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি