Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

থানচিতে গহীন অরণ্যের সাড়াশি অভিযানে গাজা গাছসহ পপিক্ষেত ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাজা গাছসহ পপিক্ষেত ধ্বংস করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

সোমবার (৬ মার্চ) দুপুরে তিন্দু ইউনিয়নের পাতুইপাড়া এলাকায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গহীন অরণ্যের এই অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমান। এসময় তিন্দু ইউনিয়নের পাতুইপাড়া এলাকায় ৯টি গহীন পাহাড়ের অভিযান চালিয়ে ৬০ একর পপিক্ষেত ও ২৫টি গাজা গাছ ধ্বংস করা হয়। এর আগেও মাসব্যাপী সাড়াশি অভিযানে ৩শত একরের অধিক পপিক্ষেত ধ্বংস করেছে বলে বিজিবি সূত্রে জানা যায়।।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!