Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যাত্রা শুরু

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইল উপজেলায় গল ব্লাডার স্টোন (পিত্তথলির পাথর) অপারেশনের মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো। এছাড়াও একজন সিজার ও একজন ফিস্টুলাসহ সোমবার (৬ মার্চ) মোট ৭ জন রোগীর অপারেশন সম্পন্ন হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহনুদুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে অপারেশন টিমের নেতৃত্বে ছিলেন সার্জারী কনসালটেন্ট ডাঃ কাজী শরীফুর রহমান সজীব। অপারেশন টিমে ছিলেন সার্জারী কনসালটেন্ট ডাঃ মোঃ শরিফুর রহমান সজীব,গাইনী কনসালটেন্ট ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ আফরোজা শাহীন, সহকারী সার্জন হিসেবে ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবল হক, ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ মেহেদী হাসান, ওটি ইনচার্জ শিশির আক্তার ও নাসরিন আক্তার, ওটি বয় তফাজ্জল হোসেন সহ সংশ্লিষ্ট সকলেই

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ বলেন, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের মত জটিল রোগের অপারেশন এখন আপনাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে। আপনারা কোনরূপ ভয় না পেয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন। পায়ুপথের যে কোন সমস্যা (পাইলস,ফিসার,ফিস্টুলা,ক্যান্সার) হলে বিনামূল্যে নান্দাইল হাসপাতালে করা হয়।

তিনি আরো জানান, গত জুন/২০২২ ইং থেকে এ পর্যন্ত মোট ১৬৩ জনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই বিনা খরচে আপনারা আপনাদের চিকিৎসা নিয়ে আমাদের আপনাদের সেবার সুযোগ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!