Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

পবিপ্রবি’তে ছাত্রলীগের উদ্যোগে বই মেলা আয়োজিত

ডেস্ক নিউজ:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালইয় ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মাসকে কেন্দ্র করে ৪ দিন ব্যাপী অমর একুশে বইমেলা-২০২৩ আয়োজিত হয়েছে। সোমবার (৬ই মার্চ) সকাল ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে চার দিন ব্যাপী এই বই মেলার শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

“পড় বই, গড় দেশ; বঙ্গবনধুর বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় এবারের এই বই মেলা। মোট ১২৪০ বর্গফুট এলাকা জুড়ে ১০ টি স্টল ও একটি প্যাভিলিয়ন থাকছে বই মেলায়। স্টল গুলোতে দেশ ও বিদেশের বিভিন্ন লেখকের বই, গল্প, নাটক, কবিতা ,উপন্যাস, প্রবন্ধ, কাব্য, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস,তথ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।

বইমেলার তাৎপর্য সম্পর্কে প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তব্যে বলেন,ঐতিহাসিক মার্চ আমাদের স্বাধীনতার মাস। এই মাসে বই মেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, মানুষকে বই পড়ার দিকে ,বই কিনার দিকে আগ্রহ সৃষ্টি করা, মানুষের মন প্রশস্ত করা, সংকীর্ণতা দূর করা।

এসময় তিনি আরো বলেন, মার্চ মাসের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়ানো, তাই বই পড়ার মাধ্যমে স্বাধীনতার ইতিহাসকে জানা, বঙ্গবন্ধুর ইতিহাস জানা, সেই সঠিক ইতিহাস জেনে দেশের জন্য কাজ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোঃ আবু তাহের, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি আরাফ ইসলাম খান সাগর ,সাধারন সম্পাদক মেহেদী হাসান তারেক, কেন্দ্রীয় গ্রন্থাগারিক পঙ্কজ কুমার সরকারসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বায়ান্নর ভাষা আন্দোলন, মাতৃভাষা আঁকড়ে ধরার সংগ্রাম, ৭ ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা , রক্তঝরা মার্চ ,মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি সম্মানে, আয়োজিত এই বইমেলা। যেখানে বাঙালির নিজ ভাষায় রচিত বইয়ে উঠে আসে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাসও ঐতিহ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!