Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

চকরিয়ার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে বনবিভাগ, উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানের যৌথ অভিযান

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝণঝনিয়া ব্রীজ লাগোয়া ৯নং ওয়ার্ড এলাকায় ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ডাম্পার ট্রাক আটক ও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বালি পরিবহনের দায়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাজেম উদ্দিন নামের ১ ডাম্পার চালককে ২মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সোমবার (৬মার্চ) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এদিকে, এ অভিযানের পর আটক দুটি ডাম্পার গাড়ির মধ্যে বালু ভর্তি একটি ডাম্পার গাড়ি বনবিভাগ এবং আরেকটি চকরিয়া উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়। বনবিভাগ ও চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত দুটি গাড়ির জন্য বনবিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদা মামলার প্রস্ততি নেওয়া হয়েছে। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, আমার ইউনিয়নে কোন ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চলতে দেওয়া হবে না। বনখেকো ও বালিখেকোদের বিরুদ্ধে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!