Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

উখিয়ার কাস্টম কর্মকর্তা রাসেলের বিরুদ্ধে নিলাম কারসাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগ মাধ্যমে কাস্টম কর্মকর্তা রাসেলের বিরুদ্ধে নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন সুশীল ও গণমাধ্যম কর্মীরা।

জানা যায়, এই কর্মকর্তা নিলামের নামে নাটক বানিয়ে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত করে আসছে।
আজ সোমবার রেজু ফাত্রাঝিরি বিওপি ক্যাম্পে ৭ টি বড় সাইজের বার্মিজ গরু ক্রেতাদের সাথে আতাত করে ৫,৮০,০০০/ টাকায় নিলামে ছেড়ে দেন। এতে ১৭.৫% ভ্যাট ট্যাক্স যোগ করলে ১,০১৫০০/ মোট- ৬৮১৫০০/ টাকা।
বিভিন্ন গরু-মহিষ ব্যবসায়ীদের ভাষ্যমতে যার অনুমানিক মূল্য ছিল ১১,০০০০০/ লক্ষ টাকা। এতে ১৭.৫% ভ্যাট ট্যাক্স যোগ করলে হয় ১,৯২৫০০/ সর্বমোট ১২,৯২৫০০/
এতে ৬,১১০০০/ হাজার টাকা সরকারের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এমন মন্তব্য করেন নিলামে উপস্থিত সুশীল ও গনমাধ্যমকর্মীরা।
শুধু তাই নই প্রতিটি নিলামে এমন বড় বড় টাকার এমাউন্ট থেকে সরকার রাজস্ব বঞ্চিত করে এই কর্মকর্তার পকেট ভারি করে আসছে বলেও তারা জানান।
গত মাসেও রেজু বিওপিতে এক কোটি টাকা মূল্যের ৮৬ টি গরু মহিষের নিলাম ছেড়ে দেন ৮২,০০,০০০/ টাকায়। এতেও প্রায় ১৮,০০,০০০/ টাকা থেকে রাজস্ব বঞ্চিত ছিল। ( যার ভ্যাট ট্যাক্স যোগ হবে)
এমন ঘটনা অহরহ রয়েছে এই কর্মকর্তার কারসাজিতে।

এ বিষয় নিয়ে কাস্টম কর্মকর্তা রাসেলের সাথে যোগাযোগ করলে এসব তথ্যের বর্ণনা না দিয়ে উলটা ধমক দিয়ে বলে সরকারি নিলাম নিয়ে আংগুল তুলেছেন কেন এসব উর্ধতন কর্মকর্তাকে জানানোর হুমকি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!