Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় অবৈধ করাত কলে মাদার ট্রি চিরাই করে নেওয়া টলি ও নোহা কার থ্রি মুখি সংঘর্ষ

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান ও হায়দারনাশী এলাকায় কয়েকটি করাত কলে (সমিল) বন বিভাগের রিজার্ভের মূল্যবান মাদার ট্রি গাছ চিরাই ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের।(১২ লা মার্চ) রবিবার সকাল ৮টার দিকে ফাঁসিয়াখালীর গুলিস্তান বাজার এলাকার করাতকল থেকে চিরাই শেষে এইসব কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে মহাসড়কের মালুমঘাট বাজারের ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয় পর্যন্ত এসে কাঠ বোঝাই ট্রলিটি অতর্কিতভাবে দিক পাল্টিয়ে ডুমখালীর দিকে যেতে চাইলে পিছন থেকে আসা প্রাইভেট নোহার মুখোমুখি ধাক্কা লাগে।

দিনদুপুরে বনাঞ্চলের গর্জন কাঠ পাচারকালে ট্রলি ও প্রাইভেট নোহার সংঘর্ষে তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মো. আরাফাত (৩০) ও একই এলাকার মাহাবুবা আক্তার (৪২) কক্সবাজার সদরের ঈদগাঁও কলেজ সংলগ্ন ভাদিতলা এলাকার বাসিন্দা। আহত অপরজনের নাম জানা যায়নি।

আহতদের স্বজন কায়ছার বাবুল জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে পরিক্ষা দিতে চট্টগ্রাম যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আরাফাতকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল থেকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লামার গুলিস্তান বাজার থেকে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় ট্রলি যোগে অবৈধভাবে বোট নির্মাণের কারখানায় চিরাই গর্জন গাছ নিয়ে যাচ্ছিল।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, আমি নতুন এসেছি। বনের কাঠ কোথায় পাচার হচ্ছে, কারা জড়িত বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের মধ্যমে দ্রুত করাতল উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি। মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত কাঠ বোঝাই ট্রলি ও প্রাইভেট নোহাটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!