Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

রোয়াংছড়িতে পুষ্টি মেলায় সিসিম্পুর নাটক প্রদর্শনী

হ্লাছোহ্রী মারমা :রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবান রোয়াংছড়িতে বেসরকারি সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এর আয়োজনে USAID অর্থায়নে হেলেন কেলার ইন্টারন্যাশনাল BANI প্রকল্পের পুষ্টি মেলায় সিসিম্পুর এর লাইভ শো সারাদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ওয়াগয় পাড়ার রোয়াংছড়ি থানার সামনে মাওসেতুং ঘিলা রেস্টুরেন্টের প্রাঙ্গণে সারাদিন ব্যাপী বানি প্রকল্পের বিভিন্ন কাযর্ক্রম যেমন আয়বর্ধক কর্মসূচি (মধু, তাঁত, কফি, এলএইচডব্লিউ) উন্নত কৃষি পদ্ধতি, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও শিশু এর স্বাস্থ্য সেবা কিশোরীদের পুষ্টি ও বয়োন্সেফি কালীন স্বাস্থ্য, শিশুর প্রারম্ভিক বিকাশ, পুষ্টিগুন বজায় রেখে রস্না প্রণালী, পুষ্টি ও স্বাস্থ্য সচেনতা মূলক নাটক সিসিম্পুর প্রদর্শনী হয়। এতে বিশেষ আর্কষন হিসেবে উপস্থিত ছিল USAID এর সিসিম্পুর Live Show যা বহুল জনপ্রিয় মেলায় আগত অংশগ্রহনকারী স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।
বানি নিউট্রিশন মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বানি প্রকল্পের হেড অফ সিএলএ মেরাজ রহমান, প্রকল্প সম্বনয়ক অংচউ মারমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!