Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়ক থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় একজনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার (১৫ই মার্চ) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের পার্শ্ববর্তী আমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খরপাইন ঝিরি গ্রামের আবু মুছার ছেলে হাফেজ মো. ইসমাইল সিদ্দিকী (৩৮) ও আমতলী এলাকার মো. বশির আলমের ছেলে মো. আরমান শাকিল (২৪)। মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক খোকন রুদ্র জানান, দুর্ঘটনার পর পরই গুরুতর আহত মোটরসাইকেলে আরোহী দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন। চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, নিহত ২ আরোহীকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িত গ্রীনলাইন পরিবহন বাসের চালক ও সহকারি পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। ওই বাসের কোন যাত্রী হতাহত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!