আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ”নিরাপদ জ্বালানি,ভোক্তাবান্ধব পৃথিবী” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস ২০২৩। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে নয়টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সকাল দশটায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সকল দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,ব্যবসায়ী ও ভোক্তারা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিতকল্পে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরকেও সচেতন হতে হবে। যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তারাও কোন কোন না কোন ক্ষেত্রে ভোক্তা। তারা যদি ভোক্তাদের যথোপযুক্ত সেবা প্রদান করেন, তাহলে তারাও অন্যান্য ক্ষেত্রে যথাযথ সেবা পাবেন।”
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি