Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির চোরাচালান বন্ধে গনসচেতনতা মূলক সভা

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেযেছে গরু চোরাচালান এতে জড়িযে পড়েছে এলাকার বিভিন্ন স্তরের অনেক মানু বিজিবি শুরু থেকে গরু চোরা চলান সহ সকল প্রকার সিমান্ত চোরা চালান রুধে কঠোর ভুমিকা পালন করে আসচে

এরি অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির গনসচেতনতা মুলক সভায়র মাধ্যমে এলাকা বাসিকে চোরাচালান রুধে সকলকে সচেতন করা ও সকলর কে এই কাজ থেকে বের হযে আসার আহ্বান জানান। সভায়
পার্বত্যজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত চোরাকারবারী গড় ফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার রামু কর্ণেল মোঃ মেহেদী হোছাইন কবির ।
বুধবার (১৫ মার্চ) সকালে ১১ বিজিবি কর্তৃক আয়োজিত গণসচেতনতা মূলক সভায় এ ঘোষণা দেন তিনি।

সেক্টর কমান্ডার আরো বলেন,সীমান্তে অন্যান্য চোরাচালানের পাশাপাশি গবাদি পশু চোরাচালান বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থরের লোকজন এ কাজে জড়িয়ে পড়েছে। বিশেষ করে এ কাজে যারা জড়িত তাদের পাশাপাশি
গড় ফাদারদেরকেও আইনের আওতায় আনা হবে। তাদের ছাড় নেই।

কর্ণেল মেহেদী বলেন,বর্তমান সময়ের দূর্যোগ নাইক্ষ্যংছড়ি সীমান্ত চোরাকারবারীরা। যা রাষ্ট্রের আর্থিক অবকাঠামো ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র বিশেষ। আজ খামারী বন্ধ হতে চলেছে।
এছাড়া এ কারবার দেশের সামাজিক ভারসাম্য নষ্ট করছে । এ সব বন্ধ করতে বিজিবি জীবন উৎসর্গ করেছে। বিশেষ করে গত ১৮ অক্টোবর সীমান্তের ভাল্লুকখাইয়ায় ১১ বিজিবি সীমান্তরক্ষীদের টিম লিডার নায়েক সুবেদার আবদুল মান্নান।

তিনি এক পর্যায়ে বলেন,গত কয়েক মাসে সীমান্তরক্ষীরা সম্প্রতি ১২ শ গবাদী পশু
জব্দ করে সীমান্তের এ পয়ন্টে। যা পাচারের ১০ ভাগ মাত্র। বাকী গুলো পাচার হয়ে গেছে। অথচ সরকার চাচ্ছে প্রাণী সম্পদ বাড়াতে। ঝামেলা পাকছে।
আর না। এ সব থামাতে হবে। এগিয়ে আসুন সবাই। তিনি জনপ্রতিনিধি,সমাজকর্মী,সরকারী- বেসরকারী সকলের সহায়তা কামনা করেন।

সভার সভাপতি ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম বলেন, সবাই মাদককে না বলুন। তবুও যারা মাদকে জড়িত হবে, তারা দেশের শক্র।
এক পর্যায়ে তিনি বলেন, এ এলাকার মানুষ ভালো,সবাই খারাপ না।
তবে যারা মিয়ানমারে টাকা পাচার করে গরু আনছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

১১ বিজিবি অধিনায়ক পৃথক অনুষ্ঠানে হেডম্যান- কারবারীদের বলেন, জুমিয়ারা জুম চাষ করছেন জীবন ধারণের জন্যে।
তবে জুমিয়াদের ঢাল হিসেবে ব্যবহার করে অনেক বনদস্যু বনের কাঠ নিধন করছে,তার প্রতি সজাগ থাকতে হবে।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন,ঘরের ভেতর বা অন্যত্র চোরাই পণ্য রাখলে জব্দ করার প্রবিধান রয়েছে। নাইক্ষ্যছড়িতে প্রশাসন কঠোর।
কিন্তু অন্য উপজেলাতেও এ ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন,৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল ইসলাম
রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,বান্দরবান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপপরিচালক
রুহুল আমিন,নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ির চেয়ারম্যান মোঃ ইমরান,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লবাের সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,গর্জনিয়ার চেয়ারম্যান মুজিবুল রহমান বাবুল।
সভায় উপস্থিত ছিলেন,বাইশারীরর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম,সদরের চেয়ারম্যান নুরুল আবসার,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ,রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া,সাবেক সভাপতি খালেদ শহীদ,হেড়ম্যান মংনু মার্মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তি গন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!