Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

থানচিতে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা

থানচি প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে জমি নিয়ে বিরোধের জেরে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (১৫ মার্চ) দুপুরে থানচির রেমাক্রী ইউনিয়নের খোয়াছুংক্ষ্যং ঝিরি নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুমচাষী রেমাক্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় মদক ভিতর পাড়া বাসিন্দা মংক্যচিং মারমা (৪৫) বলে পুলিশ সুত্রে জানা গেছে।

স্থানীয় প্রতিনিধি ও পুলিশ সুত্রে জানা যায়, থানচিতে দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ভিতর পাড়া বাসিন্দা জুমচাষী মংক্যচিং মারমা সাথে এক প্রতিবেশীর জায়গা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মংক্যচিংকে ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আইন-শৃঙ্খলার বাহিনী ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

এদিকে রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) জানান, জমি সংক্রান্তে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মংক্যচিংকে মাথায় আঘাত করলে সেখানে মারা যান। পরে স্থানীয় মাধ্যমে খবর পেয়ে থানচি থানাকে অভিহিত করতে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ বাহিনী। এ হত্যাকাণ্ডের মামলা করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুর্গম রেমাক্রী এলাকায় জমি বিরোধের জেরে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা করার খবর পেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলার বাহিনী একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে আনা হয়েছে।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডের জড়িত আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!