Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

কক্সবাজারে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (MAF) মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক টাউন হল সভা অনুষ্টিত

ডেস্ক নিউজ:ইউএসএইড এর আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্যারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেংদেনিং পলেটিক্যাল ল্যান্ডস্ক্যাপ ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে কক্সবাজারে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (MAF) মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক টাউন হল সভা ১৪ মার্চ,২০২৩ রামু রাবার বাগান রেস্ট হাউজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়! এতে সভাপতিত্ত করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সভাপতি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রাজনৈতিক ফেলো জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সেক্রেটারি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রাজনৈতিক ফেলো

জনাব মোহাম্মদ ইউছুফ বদরী!!

কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলকে মাধক প্রবণ এলাকায় ঘোষনা করার পরিপ্রেক্ষিতে কক্সবাজার এর যুব সমাজ ,প্রশাসন ও সুশীল সমাজ ,শিক্ষক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সমন্বয়ে টাউন হল মিটিং এর আয়োজন করা হয়! রামু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের অন্যতম সদস্য রামু উপজেলা যুব দলের বিদায়ী সভাপতি ও টাউন হল সভার কনভেনর রিয়াজ উল আলমের স্বাগত বক্তব্য ও মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপনার মাধ্যমে টাউন হল কার্যক্রম শুরু হয়! এর পর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব সদরুল আমিন | এরপর মুক্ত আলোচনা পর্ব অনুষ্টিত হয়! এতে স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক রাজনীতিবিদ, ব্যাংকার, সমাজ কর্মী, যুবক, ছাত্র ও ম্যাফের সদস্যরা অংশ গ্রহন করেন! প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদা তাহের,রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন! এতে আরো উপস্থিত ছিলেন ড়েমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর -চট্টগ্রাম জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান | সভা শেষে ম্যাফসদস্যদের আয়োজনে স্বাংস্কৃতিক পরিবেশনা অনুষ্টিত হয়! সভায় মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (MAF) কক্সবাজারের সদস্য গণ উপস্থিত ছিলেন |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!