Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানে সার্জেন্টসহ ৩ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি

ডেস্ক নিউজ:

বান্দরবানে সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের রুমা উপজেলার কেউক্রাডং এলাকা থেকে তাদের কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

অপহৃতরা হলেন- সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আলোয়ার হোসেন (৫৪), জিপচালক মো: মামুন (২৯) ও নির্মাণ কাজের শ্রমিক আব্দুর রহমান (২৭)। এরা সবাই ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের নির্মাণাধীন রুমা বগালেক কেওক্রাডং সড়কে কাজ করছিলেন।

স্থানীয়রা জানায়, কেউক্রাডং ও সুংসং পাড়ার মাঝামাঝি এলাকায় সড়কে কাজ করার সময় কেএননএফের সদস্যরা হঠাৎ আক্রমণ চালিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ নয়জনকে ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে ছয়জনকে ছেড়ে দিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ তিনজনকে অপহরণ করে তারা।

মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা সাত লাখ টাকা দাবি করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন জানান, অপহরণের বিষয়টি পুলিশ অবগত রয়েছে তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

উল্লেখ্য, সন্ত্রাসী তৎপরতায় নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণের উপর প্রশাসন অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনী ও র‌্যাবের সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!