Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামা‌টি শহরের পর্যটকবাহী বাস উ‌ল্টে ২ জন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আ‌রো ৩ জন আহত হয়ে‌ছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টার দি‌কে শহরের মানিকছড়ি এলকায় এ দূর্ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে ভ্রমণের উদ্দেশ্যে একটি পর্যটকবাহী বাস রাঙ্গামাটি আসে। ভ্রমণ শেষে ১৫জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে ফিরার সময় শহরের মানিকছড়ি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে বাস চাপা পড়ে দুইজনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন, নুরুল ইসলাম (৪২), জামাল উ‌দ্দিন (৬০) ও আরমান খান (৫৬)। তবে তাৎক্ষ‌নিকভা‌বে নিহ‌তের নাম-পরিচয় জানা যায়নি। বাসে থাকা সকল যাত্রী ভাটিয়ারী বাসিন্দা এবং একটি বেসরকারী ফ্যাক্টরী‌তে চাকুরি করে বলে জানা গেছে।

এদিকে সেনাবাহিনী, পুলিশ এবং রেড ক্রিসেন্টের সদস্যরা আহত এবং নিহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। এসময় প্রায় দু’ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

এবিষয়ে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের এখানো পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!