Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নাইক্ষ্যংছড়ি উপজেলা আ.লীগের সম্মেলন সম্পন্ন সভাপতি অধ্যাপক শফিউল্লাহ,সাধারণ সম্পাদক ক্যানোয়ান চাক

আমিনুলর ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ কে সভাপতি ও বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানোয়ান চাক সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার ১৮ ই মার্চ
বিকালে জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।
এর আগে, শনিবার সকালে বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ও পৌরসভা মোহাম্মদ ইসলাম বেবী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইমরান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলাপরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২মে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ ও মো: ইমরান সাধারণ সম্পাদক ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!