Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবার

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার

পার্বত্য জেলার বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবার। (২০লা মার্চ) সোমবার সকাল ১০টায় লামা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত প্রেসব্রিফিং এ সাংবাদিদের এ তথ্য জানানো হয়।

আগামী ২২মার্চ সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লামা উপজেলার ৪টি ইউনিয়নে ৪০টি ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, ‘মুজিবশতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে লামা উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো লামা উপজেলায় ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর স্তানান্তর করা হবে। এরমধ্যে লামা সদর ইউনিয়নে সেমিপাকা ০২টি,মাচাংঘর ০৮টি।রূপসীপাড়া ইউনিয়নে সেমিপাকা ০৫টি,মাচাংঘর ০৫টি। ফাঁসিয়াখালী ইউনিয়নে সেমিপাকা ০৭টি,মাচাংঘর০২টি ও ফাইতং ইউনিয়নে সেমিপাকা১১টি, মোট ৪০টি ঘর প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার,নবাগত ও বিদায়ী সহকারী কমিশার(ভূমি),খন্দকার তৌহিদ,সহকারী তথ্য অফিসার লামা,লামা উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!