চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে প্রধান ব্যবসার বাণিজ্য প্রাণকেন্দ্র থানচি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৫ দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ মার্চ) সকালে আনুমানিক আট টার বিশ মিনিট দিকে থানচি বাজার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি তথ্য মতে থানচি বাজারে ৫৫টি দোকান পুড়ে গিয়ে অন্তত চার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, থানচি বাজারে মায়া গেষ্ট হাউস আবাসিক হোটেলে প্রথমে আগুন ছড়াছড়ি দেখতে পান, এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুহুর্তে মধ্যে আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়লে ৫৫টি অধিক দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে থানচি ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশন অফিসার মোঃ ইসমাইল বলেন, থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারে পশ্চিম দিকে তাহজিংডং আবাসিক হোটেল ও দক্ষিণ-পশ্চিম দিকে বিজিবি ক্যান্টিন মধ্যখানে মসজিদ বিল্ডিং নির্মাণে জায়গা খালি থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাত থেকে বেঁচে যায়।
এদিকে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি স্বপন কান্তি বিশ্বাস বলেন, সকালে আনুমানিক সাড়ে আটটার দিকে থানচি বাজারে দক্ষিণে পুরনো ঝুলন্ত সেতুর এলাকার মায়া গেস্ট হাউস আবাসিক হোটেলে আগুনে ছড়াছড়ি দেখতে পান। এ অগ্নিকাণ্ডের শুরুতে আশেপাশে দোকানদার সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়, পুলিশ বাহিনী, বিজিবি মিলে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বাজারে ৫৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ছুটে ঘটনাস্থলে আগুন নেভানো সহযোগী হয়ে পরিদর্শন শেষে থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, এ অগ্নিকাণ্ড ঘটনা অন্তত্য দুঃখজনক। আগুনে পুড়ে যাওয়া দোকানের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর বলেন, থানচি বাজারে আগুনের খবর পাওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রায় ২ ঘন্টার নেভানো চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে ৫৫টি দোকান পুড়ে গেলে আনুমানিক চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি