আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে
৫০০ শ প্যাকেট বিদেশি সিগারেট সহ ২ জন পাচর কারিদের আটক করে।
পুলিশ সূত্রে জানাজায়
শনিবার দুপুর একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আকিজ গ্রুপের কুমির প্রজেক্টের প্রবেশ মুখে ইটের রাস্তার উপর ১টি টিভিএস মোটর সাইকেল তল্লাশি করে পাঁচশ প্যাকেট বার্মিজ সিগারেট সহ ০২জন পাচার কারিকে
আটক করে পুলিশ
আটককৃত আসামীদের নাম
১. নুরুল হাকিম ২৮ পিতা- মৃত আব্দুর শুক্কুর , মাতা- খুরশিদা বেগম , সাং- ক্লাশো পাড়া, ৭নং ওয়ার্ড , হলদিয়া ইউপি, উখিয়া, কক্সবাজার।
২. আনোয়ার হোসেন ৩৪পিতা- জাহাঙ্গীর আলম , মাতা- নুর নাহার বেগম ,সাং- জালিয়া পালং, ২ নং ওয়ার্ড বিট অফিস পাড়া ,জালিয়া পালং ইউপি, উখিয়া, কক্সবাজার।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার সঙ্গে কথা বলে জানা যায, অবৈধ মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি