Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে (২৫ লা মার্চ) শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি গণমান্য ব্যক্তিবর্গ নারী পুরুষ ও স্থানীয় সর্বসাধারণ এবং উপজেলার প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।

গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বক্তব্য বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি জান্তারা এদেশের বুদ্ধিজীবি, কৃষক – শ্রমিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্রসহ বিভিন্ন ব্যক্তির উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বাংলাদেশকে মানচিত্র থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের সে আশা পূর্ণ হয়নি। আজ সেই ২৫ মার্চ ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন করছে বাঙালী জাতি। এ ছাড়া ২৫ মার্চ রাতে ১মিনিট সারা দেশে সকল আলো বন্ধ রেখে নিরবতা পালনের নির্দেশ প্রদান করা হয়। ইতিমধ্যে গোসাইরহাট সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। ২৫ মার্চ রাতে সকল আলোক সজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এই দিনটি বাঙালী জাতির একটি স্মরণীয় দিন হিসেবে ঘোষনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!