Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নাইক্ষ্যংছড়ি বাজার মনিটরিং কমিটির বাজার তদারকি শুরু,প্রথম দিনে সতর্ক বার্তা

আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়িতে উপজেলা বাজার মনিটরিং কমিটির বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে প্রথম দিন রবিবার (২৬ মার্চ) উপজেলা সদর বাজার বাইশারী বাজার ও চাকঢালা বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

সকাল ১০ টায় কমিটি মনিটরিং শুরু করেন নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা বাজারে। এ সময় বাজারের মুদি দোকানী মোঃ ইব্রাহিম সওদাগরের দোকান,শামশুল আলম সওদাগরের দোকানসহ অনন্ত অর্ধ শতাধিক দোকানের পন্য সামগ্রির মান,দর ও ওজন
দেখেন তারা । এক-ই সাথে নাইক্ষ্যংছড়ি সদর বাজারে খাইরুল আলম মনুসহ বড় মুদি দোকানী ও তরিতরকারির দোকান গুলো মনিটরিং করেন কমিটি। একই সাথে তাদেরকে
পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি
না করতে পরামর্শসহ সতর্ক করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাজার মনিটরিং কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, কমিটির সদস্য যথাক্রমে নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সৌরভ বডুয়া ও কমিউনিটি পুলিশিং এর উপজেলা কমিটির সাঃ সম্পাদক আবদুস সাত্তার প্রমূখ । কমিটি চলতি রমজান মাসে ক’দিন পরপর এ তদারকি কাযর্ক্রম
পরিচালনা করবেন বলে জানাজায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!