আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত থেকে ১ নেপালী নাগরিককে আটক করছে বিজিবি।
মঙ্গলবার ২৮ মার্চ দুপুর পৌঁনে ১২ টার দিকে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালা সীমান্ত থেকে আটক করে ন
পুলিশের কাছে হস্তান্তর করে নাইক্ষ্যংছড়ি
১১ বিজিবি’র সদস্যরা।
আটক ব্যক্তির নাম-আমর তাপা পিতা দর্জিদ বুড়া তাপা। সে নেপালের ২৪ গাদি গ্রামের বড়পা থানার জাজার কোট জেলার বাসিন্দা বলে স্বীকার করেন।
পুলিশ জানান,আটক এ ব্যক্তি নেপালী। সে পাহাড়ের কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য কি- না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিকেল নাগাদ
তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার প্রস্তুিতি চলছে।
স্থানীয় সূত্র গুলো জানান,সে পার্বত্যাঞ্চলে
চাদাঁবাজি সহ নানা অপরাধ সৃষ্টিকারী কে
এনএফের সদস্য গোয়েন্দা সেঁজে এখানে গোপনতথ্য সংগ্রহে লিপ্ত ছিলো বলে দাবী করেন তারা।
থানার ওসি তদন্ত শাহজান বিষযটি নিশ্চিত করে
বলেন,নেপালী নাগরিক কেন মিয়ানমার সীমান্তে এসেছে খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি