Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

বান্দরবানে সেনা জোনের সহযোগিতায় চিকিৎসা পেল মুমূর্ষ পরিবার।

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন এর অন্তর্গত পাইক্ষ্যংপাড়ার এক অসহায় পরিবারকে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় মুমূর্ষ খ্রিস্টিয়াং বম নামে এক শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।শিশুটির পিতার নাম -পিথর বোম কারবারি, মাতার নাম -মাঙ্গাই পাংখুয়া।

অসহায় এই পরিবারের ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনাপাত করছে।
২৯শে মার্চ(বুধবার) বান্দরবান সেনা জোন সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ভাবে পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আশে।
বর্তমানে শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জুয়েল ত্রিপুরা শিশুটিকে দেখেন।সুত্রে জানানো হয় শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করবে বলেও জানান।
উল্লেখ্য গত ১২ই মার্চ সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার দুর্গম  পাইক্ষ্যং পাড়ায় সেনা জোনের পক্ষ হতে গ্রামবাসীদের ফ্রী  মেডিকেল ও স্বাস্থ্য সামগ্রী বিতরণে ক্যাম্পেইন পরিচালনা কর্মসূচি পালন কালে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর ভয়ে জনশূন্য হয়ে পড়ে পুরো গ্রাম।এতে ঐ গ্রামের বসবাসকারী সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।ঐ দিন কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী দল রোয়াংছড়ি উপজেলায় কাটা পাহাড় নামক স্থানে  সেনা সদস্যদের একটি টহল টিমের উপর অতর্কিতভাবে হামলা চালায়।  এ ঘটনায় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুই জন সেনা সদস্য আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!