Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

লামায় নিজ ঘর থেকে শিশুর লাশ উদ্ধার

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় নিজ ঘর থেকে জেসমিন আক্তার (১০) নামের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। (৩১শে মার্চ) শুক্রবার দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাড়াড়ি ডলুঝিরির একটি খামার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। জেসমিন মুসলিম পাড়ার বাসিন্দা মো. সোলেমানের মেয়ে।

সূত্র জানায়, সোলেমানের পরিবারটি দুর্গমে তামাক ক্ষেতে কাজ করত। শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে জেসমিন আক্তারকে তার মা বাবা বকাঝকা করে তামাক ক্ষেতে কাজ করতে বের হয়। তারা কাজ শেষে দুপুরে ঘরে ফিরে মেয়েকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে জেসমিনের মৃত্যুর কারণ জানা যাবে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!