Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

লামা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৬জন

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা থানা পুলিশের মাসব্যাপী বিশেষ অভিযানে ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, নারি শিশু ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মাসব্যাপি পৌরশহরসহ উপজেলার সর্বত্র বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বিজ্ঞ আদালতের সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ১৯ জন, জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ৭ জন, সাজা ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ৭ জন, নিয়মিত মামলায় গ্রেফতার ১০ জন, অস্ত্র উদ্ধার ২ টি, ৫৪ ধারায় গ্রেফতার ৩ জন, হারানো মোবাইল উদ্ধার ৩ টি, চোলাই মদ জব্দ ৮ লিটার।

এছাড়া ১৯৯৫ সালের মামলা। দীর্ঘ ২৭ বছর সাক্ষীগণ আদালতে হাজির না হওয়ায় মামলা নিষ্পত্তি করা যাচ্ছিল না। অবশেষে লামা থানা পুলিশের টিম আদালতের নির্দেশে দূর্গম পাহাড়ি এলাকা থেকে থানা হেফাজতে নিয়ে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করেন। অপরদিকে এলাকার বিভিন্ন পারিবারিক ঝগড়া-বিবাদ ও জমি-জমা সংক্রান্ত বিরোধসহ থানা পুলিশের শালিসি বৈঠকে নিষ্পত্তি করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৪৬ জন আসামীকে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!