আমিনুল ইসলাস:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেপরোয়া হযে উঠেছে সিমান্ত চোরাকারবারি রা বেড়েছে গরু গরু চোরাকারবার সংঘটিত হচ্ছে
নানা অপরাধ।
উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশ ফাড়িতে বার্মিজ গরু আটক করতে গিয়ে বিজিবির উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬টি বার্মিজ গরুসহ ৪জনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটকৃতদের বিরুদ্ধে ৩৪ বিজিবির পক্ষ থেকে জেসিও রেজাউল করিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় দুটি মামলা দায়ের করে।
এদিকে আটকৃত চারজনকে
পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটকৃত আসামীরা হলো- কানতুমং তংচঙ্গ্যা (৪০), চুতিঅং তংচঙ্গ্যা (৩৬), সুমং তংচঙ্গ্যা (২৮) ও রইশসা তংচঙ্গ্যা (৬০)।
এরআগে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি চাকমাপাড়ায় সরকারী শুষ্ক ফাঁকি দিয়ে বার্মিজ গরু পাচারের খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এসময় ওই এলাকার গরু পাচারকারীসহ অজ্ঞাত ব্যাক্তিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির উপর হামলা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো: শাহাজাহান জানান, হামলার ঘটনায় দুটি মামলা করেছে বিজিবি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক ৪জনকে আদালতে পাঠানো হয়। বাকী আসামীদের আটকে অভিযান চলছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি