Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ইফতার বিতরণ

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির উদ্ধেগে

স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান
উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকাল ৫টার টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার বসবাসরত গরীব, দুঃস্থ অসহায় ৫শত প্যাকেট ইফতার সামগ্রী এবং ৫শত প্যাকেট তেহেরী বিতরণ করা হয়।
এসব ইফতার সমগ্রী এবং তেহেরী বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবি জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: রেজাউল করিম,ক্যাপ্টেন রাফি উস হাসান, জোন জেসিও মোশারফ হোসেন সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সরাদেশে সীমান্ত এলাকায় বসবাসরত বিজিবি’র কর্তৃক ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহনণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে দূর্গম এলাকায় নাইক্ষ্যংছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী ও তেহেরী বিতরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জোয়ানরা। শুরু থেকে ১১ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। এদিকে এসব কার্যক্রমের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণমানন্য ব্যক্তিবর্গ বিজিবিকে ধন্যবাদ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!