ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি:পবিত্র রমজান মাসে ইফতারী সামগ্রী প্রদান করার কারণে এ সবসামগ্রী সৃষ্টি হচ্ছে বলে মনে করে। পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন তরুণ প্রজন্মের মানবিক মোঃ আরাফাত নামে পরিচিত তাই রমজান মাসে ইফতারী সামগ্রী নিজ অর্থ সহায়তা এই ইউনিয়ন ৪টি এতিমখানায় মধ্যে ইফতার উপহার হিসেবে দেন। তেল,চনা,চিনি,পেঁয়াজ,খেজুর,মুড়ি সহ ইত্যাদি বিতরণ করেন। (০২ এপ্রিল’২৩ইং) রবিবার সকালবেলা,বানিয়ার ছড়া, সুতাবাদী,খেদারবান,মহিষখালী পাড়া,এতিমখানায় বিতরণ করে আরাফাত পক্ষ থেকে কাওসার আহমদ সহ সফর সঙ্গীরা।
এতিমখানা শিক্ষকরা বলেন, ‘আরাফাত যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। ওনার এই কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণামূলক। তারা এ বছরই সহ গতবছর ও এই উদ্যোগ নেন। আশা করি সেই আরো ভালো ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। আমরা তাদের জন্য দোয়া করি যাতে এরকম মানবিক কাজে এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে।’
এ-সময় আরাফাত বলেন,’আমরা যতটুকু পারি চেষ্টা করি মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে। এখানে ইফতারী বিতরণ আয়োজন করার মূল কারণ, এতিম শিশুরা একটু ভালো মন্দ যেন খেতে পারে। তাদের কারো বাবা নেই কারো মা নেই। রমজান মাসে তাদের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন।’
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি