Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পার্বত্য বান্দরবানে মানব সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অপরিসীম

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে বিশ্ব রেড় ক্রস দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৮ই মে (সোমবার) সকালে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  অরুন সারকি টাউন হলে এসে শেষ হয়।

পরে অরুন সারকি টাউন হলের সম্মেলন কক্ষে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ এর সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ,রেড় ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্য বৃন্দ।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী বলেন বিগত করোনার সময়ে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সার্বিক স্বাস্থ্য সেবা পরিচালনায়।
তিনি বলেন রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের জনহিতকর কর্মকাণ্ড আরো ব্যাপক ভাবে বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার সুয়ালকে ৩৫ শতক জায়গা বরাদ্দ দেয়া হয়েছে যেখানে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বহুতল হাসপাতাল নির্মাণ করা হবে।

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের মানবিক কর্মকাণ্ডের জন্য এই ইউনিট জাতীয় ভাবে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে।
বিগত সময়ে প্রাকৃতিক বিপর্যয় সহ নানা প্রতিকূলতায় রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা সবসময়ই আর্থ মানবতার সেবায় নিয়োজিত ছিলো এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!