রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে হেডম্যান কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৩ মে শনিবার সকালে হেডম্যান কারবারী কল্যাণ পরিষদ , বোমাং সার্কেল ও সি এইচ টি হেডম্যান নেটওয়ার্ক এর আয়োজনে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হল প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেডম্যান কারবারী কল্যাণ পরিষদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হ্লা থোয়াই হ্রী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি , পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম । এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা সহ জেলা উপজেলা সকল হেডম্যান কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে ।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, শুধু সংগঠন থাকলেই হবেনা, সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার দক্ষ নেতার। সুদক্ষ একজন নেতার দক্ষতার মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা সম্ভব। তাই সংগঠনের উন্নয়নে ও দেশ মাতৃকাকে ভালোবেসে পার্বত্য বান্দরবানকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে সংগঠনের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান। পরিশেষে বিভিন্ন উন্নয়নমূলক কথা বিশ্লেষণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি