Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির বিকল্প নেই বান্দরবানে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:রোড টু স্মার্ট বাংলাদেশ এর আওতায় বান্দরবান জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৫মে  দুপুরে এর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ সহ অঙ্গ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ,স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির বিকল্প নেই । প্রযুক্তির মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে । তাই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টাই পারে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!