Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে ধান কেটে কৃষকের বাড়ী পৌছে দিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লেমুঝিড়িতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সদর উপজেলার লেমুঝিড়ি এলাকায় এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কাটেন।

এই সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আনসার ভিডিপি কমকর্তা লাখী বড়ুয়া , উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার রিদোয়ান হোসেন, দলনেতা আনোয়ার হোসেন ও ভিডিপি সদস্য নুর হোসেন , সাচিং প্রু সহ ১০ জন আনসার ভিডিপি সদস্য ধান কাটায় অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নে, দলনেতা আনোয়ার হোসেন আরিফ জানান , জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় বিষয়টি তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এসে কষ্টের কথা জানান।

ধান পাকার শুরুতে বান্দরবানে দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের সংকট। দৈনিক ৮শত টাকা মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আনসার অফিসে বিষয়টি আলোচনা করায় সকলের উদ্যোগে মানবিক সহায়তার আওতায় ধান গুলো আনসার সদস্যদের মাধ্যমে কাটতে পারায় এতে খুশি ঐ কৃষক। পর্যায়ক্র‌মে শ্রমিক সংকটে থাকা অন্যান্য কৃষ‌কের ধানও কেটে বাড়ি পৌছে দিতে প্রস্তুত আছেন বলেন জানান আনসার সদস্যরা।

ঐ কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। আনসার সদস্যরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!