রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:গতকাল ২৩ মে মঙ্গলবার বিকালের দিকে টিএস গাড়ি চালক মোঃ সাকিল একটি মটরসাইকেল কে চাপাদিলে মেদো মার্মা (৩৪) নামের ব্যাক্তি নিহত হন ।
আজ বুধবার( ২৪ মে) সকালে ৪নং সুয়ালক ইউনিয়নে গেসমনি পাড়া ও ম্রোলং পাড়া মধ্যস্থানে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেদো মারমা(৩৪), রুমা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পড়ুয়া পাড়া গ্রামে প্রুথোয়াই অং মারমা ছেলে। তিনি পেশায় মোটর বাইক ভাড়া চালক ছিলেন।
সরজমিনে তদন্ত করলে জানা যায়, ফারুয়া পাড়া ৪ নং ওয়ার্ড পাইন্দু ইউনিয়নের রুমা উপজেলার উচা মং মার্মার ছেলে মৃদু মার্মা একটি মাদক মালার আসামি ছিলেন ।
গতকাল বান্দরবান আদালতে হাজিরা দিতে এসে বিকাল বেলা একই পাড়ার তনিয়া মার্মা (১৯) নামের একটি মেয়েকে সাথে নিয়ে নিজ মটর সাইকেলে রুমার উদ্দেশ্যে রহনা করেন। মুরোংগো বাজার ওপাইক্যং পাড়ার মাঝামাঝি স্হানে গেলে রুমা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেরে আসা টিএস গাড়িটি মটর মাইকেল টিকে চাপা দিলে ঘটনা স্হলে মৃদু (৩৪) মার্মা মারা যায় ও তনিয়া মার্মা (১৯) আহত হয় ।পরে তনিয়া মার্মা বান্দরবানে এসে প্রাথমিক চিকিৎসা করে ।
এ সময় তানিয়া মারমা মোটরসাইকেল চালককে বান্দরবানের বিভিন্ন হাসপাতালে খুজে না পেয়ে রুমা চলে যায় এবং এরাকাবাসিকে ঘটনাটি যানায়।
এলাকাবাসি ঘটনাটি রুমা থনায়ও সেনা ক্যাম্পে যানায়। এলাকাবাসি মোবাইলে বিভিন্ন জনের কাছে ফোন করে জানতে পাড়ে গাড়ির মালিক মোঃ জিয়া বাজালিয়া বৌদ্দ পাড়ার একজন বাসিন্দা। তিনি বগালেক এলাকায় রাস্তার ঠিকার।
চালক মোঃ সাকিল দুর্ঘটনা টি করেছে এবং লাশ টি ট্রাকে তুলে নিয়েএসে ৭ মাইল নামক স্হানে গেৎছমানি পাড়ার আসে পাসে ফেলেগেছে। আজ২৪ মে সকাল থেকে নিহতের পরিবার ও এলাবাসি খোজা খুজির পরে সকালের দিকে গেৎছমনি পাড়ার রাস্তার পাসে নিচু জায়গায় লাসটি পায়।
এ বিষয়ে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে চালক লাশটি গুম করার চেষ্টা করেছে প্রশাসন যেন ওই চালককে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় ।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সড়কের পাশে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা নাকি খুন সে ব্যাপারে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি