Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বান্দরবানে  একসাথে কাজ করার একাত্মতা প্রকাশ করেছেন :জাতীয় পার্টি 

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ মে শুক্রবার বিকালে বান্দরবান জেলা পরিষদের রেষ্ট হাউজ প্রাঙ্গনে বান্দরবান জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মোঃ নাসিরুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাবেক এমপি সমন্বয় এম গোফরান  ।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির আজিজ চৌধুরী, নাফিজ মাহাবুব , সামশুল আলম ,রাঙ্গামাটি জেলার আহ্বায়ক উদয়ন বড়ুয়া, খাগড়াছড়ি জেলার আহ্বায়ক নিরাপদ বড়ুয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সদস্য ও প্রধান আলোচক দয়াল কুমার বড়ুয়া বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান বিদিশা এরশাদ পক্ষ থেকে সামনে নির্বাচনে যদি জাতীয় পার্টিকে দেশ ও মানুষের জন্য কাজ করার সুযোগ দেয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বান্দরবান জেলার পক্ষ থেকে কাজ করে যাবে জাতীয় পার্টি। এজন্য অতিথিরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!