Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে রামঠাকুর শেবাশ্রম ভবনের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য বীর বাহাদুর উশৈসিং

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত বান্দরবানে নব নির্মিত রাম ঠাকুর শেবাশ্রম ভবনের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ ২৬ মে শুক্রবার সকালে রামঠাকুর সেবক সংঘের আয়োজনে ৪০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত এই ভবনের শুভ উদ্বোধন করা হয়।

রাম ঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এই সময় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র সৌরভ দাস শেখর, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,রামঠাকুর শেবাশ্রমের উপদেষ্টা উজ্জ্বল  কান্তি দাশ ,সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ, সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন ধর্ম হোক যার যার উৎসব হোক সবার। ধর্ম মত নির্বিশেষে পার্বত্য বান্দরবানে সকল সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে।  আমার চাই বান্দরবানের এই সম্প্রতি সারাজীবন এই ভাবে থাকুক । এই জন্য অতিথিরা সকলকে মিলে মিশে থাকার আহ্বান জানান। পরিশেষে গরীব অসহায় মানুষের মাঝে ৩০০ শাড়ি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!