Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে ইয়াবাসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ৫১০ পিচ ইয়াবাসহ দুইজন কারবারীকে আটক করেছে। গত শুক্রবার (২৬ মে) রাতে বান্দরবানের পৌরসভার ৪নং ওয়ার্ডের মমতাজ হোটেলে এর ২য় তলা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মো.আবুল কালাম (২৮) ও বান্দরবান জেলা সদরের আর্মি পাড়ার বাসিন্দা মো.সুজন (৩৭)।

পুলিশ জানায়, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম এর সার্বিক তদারকিতে এবং এসআই (নি:) জীবন চৌধুরী এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার ৪নং ওয়ার্ডের মমতাজ হোটেলে এর ২য়তলা থেকে ২জন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ৫১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরো জানায়, তারা পরস্পর যোগসাজোসে ইয়াবা ট্যাবলেটগুলো চকরিয়া ও কক্সবাজার এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বান্দরবান সদরে নিয়ে আসে। ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান, বান্দরবান গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নি:) জীবন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!