Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ এর ঘাঁটি দখল, বিপুল পরিমানে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি :বান্দরবানের রুমা উপজেলায় কেএনএফ নামক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন দীর্ঘদিন ধরে দুর্গম থিংদলতে পাড়া দখল করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।

শনিবার ২৭শে মে ২০২৩ তারিখ দুপুর আনুমানিক দুইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে খুব সহজেই কেএনএফ এর থিংদলতে পাড়া ঘাঁটিটি দখল করে নেয়। সেনাবাহিনীর অভিযানে টিঁকতে না পেরে কেএনএফ এর সন্ত্রাসীরা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি ফেলে ঘাঁটি ছেড়ে পলায়ন করে।

অভিযান এলাকায় তল্লাশী চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কেএনএফ এর ব্যবহৃত বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ অন্যান্য সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে।

অভিযানে সেনাবাহিনীর কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে সেনাসূত্র নিশ্চিত করেছে। পলায়নকৃত কেএনএফ সন্ত্রাসীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

সন্ত্রাস দমনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর। কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ) এর সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাসূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!