Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বান্দরবানে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন”

বান্দরবান প্রতিনিধি:বান্দরবান জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ জুলাই) জেলা শহরের ভিআইপি রোডস্থ অফিস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান ভার্চুয়ালি অফিসটি উদ্বোধন ঘোষণা করেন।

বিএইচবিএফসি’র সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চট্টগ্রাম জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বান্দরবানে বিএইচবিএফসি’র গৃহঋণ সেবা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা অফিস থেকে এ অঞ্চলে ঋণ সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটি ঋণসেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে । এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!