Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

লামায় ৩ কোটি ২৯ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

একদিনের সরকারী সফরে গিয়ে আজ শনিবার (৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর লামা পৌঁছে লামা উপজেলা টাউন হল প্রাঙ্গনে ফলক উন্মোচন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

উন্নয়ন কাজগুলো হলো ৩৫ লক্ষ টাকা ব্যয়ে লামা মাষ্টার পাড়া পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং ওয়াল নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ, ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে লামা কলিঙ্গাবিল মাষ্টার খলিফার বাড়ী থেকে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে বড় নুনার বিল কেন্দ্রীয় কবরস্থানে ভূমি উন্নয়নসহ বাউন্ডারী ওয়াল নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে লামা আলীয়া এতিমখানার ভবন নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে লামা রাজবাড়ী জামে মসজিদ নির্মাণ কাজ।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা জাবেদ কায়সার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো.জহির,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রিদীপ কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!