Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

চকরিয়ায় ঔষধ কোম্পানীর মাঠকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার:চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল নামক ঔষধ কোম্পানির এক মাঠকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি হেলথকেয়ারের কক্সবাজার ডিপোর মাঠকর্মী (এসআর) মোঃ এরশাদ(৩০) বলে জানা গেছে। শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম গেইটের ভেতরে চুরি দিয়ে জবাই করে এরশাদকে হত্যা করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহত এরশাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানায় বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আশিক বিল্লাহ(৩৫) নামের একই কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এম আর) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে ঔষধ কোম্পানির এক প্রতিনিধির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরি পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হেলথ কেয়ার মেডিসিন কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে থনায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। হত্যার মোটিভ উদঘাটনে সিআইডি ও পুলিশ যৌথ ভাবে কাজ করছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!