Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কেশবপুর যশোর প্রতিনিধীঃযশোরের কেশবপুরে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মধ্যে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা আবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামান্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার মন্টু, উপজেলা মৎস্য লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মৎস্য চাষী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ রুহুল কুদ্দুস এবং গীতাপাঠ করেন অর্পিতা বিশ্বাস।
আলোচনা সভা শেষে নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় এস এম মনজুর রহমান ও সুব্রত মন্ডলকে, এবং কে ডি মৎস্যজীবি সমিতিকে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!