Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

আলীকদমে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।

আলীকদম প্রতিনিধি:বান্দরবানের আলীকদমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পণ,মোটর সাইকেল যোগে উন্নয়ন চিত্র শোভাযাত্রা,আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় আলীকদম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা ও প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ আলীকদম উপজেলার সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মা।

২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য এনুচা মার্মা, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কামরুল হাসান টিপু,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সমরঞ্জন বড়ুয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কফিল উদ্দিন বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া,২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফোগ্য মার্মাসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তব্যে বক্তরা বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়ন রোল মডেল, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা শুধু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সব সম্ভব হয়েছে। বিএনপি খুন,ধর্ষন, চাঁদাবাজিতে বিশ্বাসী,তারা কখনো দেশের উন্নয়ন চায় না,তাই তারা আজ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন। বান্দরবানে টানা ৩০ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিরলস পরিশ্রম করে আজ বান্দরবান জেলাকে আধুনিক বান্দরবান থেকে স্মার্ট বান্দরবানে রূপান্তরিত করতে নিরলস ভাবে কাজ করছে। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ৭ম বারের মত নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন। বান্দরবান জেলার পাশাপাশি আলীকদম উপজেলায় যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা একমাত্র বীর বাহাদুর আছেন বলেই সম্ভব হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন বলেন, বীর বাহাদুর আরেক নাম হলো উন্নয়ন, আলীকদম উপজেলায় রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট,উন্নত মানের হাসপাতাল,কৃষক ভাইদের জন্য সেচ ড্রেইন নির্মাণ,দূর্গম কুরুকপাতা ইউনিয়নে যাতায়াতের সুবিধার্থে পোয়ামুহুরী কুরুকপাতা সড়ক নির্মাণসহ আলীকদমে আজ যে সমস্ত উন্নয়ন কর্মকান্ড হচ্ছে হয়ত বাংলাদেশের আর কোথাও হচ্ছে বলে মনে হয় না। আলীকদম উপজেলায় আওয়ামীলীগ বিগত দিনের চেয়ে অনেক শক্তিশালী, আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রমাণ করব আলীকদমে মাটি বীর বাহাদুরের ঘাঁটি,বীর বাহাদুর ছাড়া অসাম্প্রদায়িকতা, উন্নয়ন কোন কিছুই সম্ভব নয় বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!