Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বান্দরবানে ১৮কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার  সড়কের উদ্বোধন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ১৮কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার সাথে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া বাজার পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে দীর্ঘ ৫ কিলোমিটার সুদৃশ্য সড়কের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শনিবার (২৯ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার গেৎসমানি পাড়া এলাকায় সংযোগ সড়কস্থলে ফলক উন্মোচন করে এই সড়কের উদ্বোধন করা হয়। এসময় নবনির্মিত সড়ক পরিদর্শন করেন পার্বত্যমন্ত্রী এবং শেষে সড়ক উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া, তারাছা, ছাইঙ্গ্যা এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ব্যবস্থা ছিল নদীপথ। আর এই এলাকার জনগণের ভোগান্তী দুর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৮কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৫কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করায় এখন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এবং ভোগান্তী কমেছে স্থানীয় বাসিন্দাদের।

সড়কের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সমতলের মত পাবর্ত্য এলাকার আমুল পরিবর্তন হয়েছে এবং দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এসময় মন্ত্রী আরো বলেন, এই সরকার একটি জনবান্ধব সরকার আর এই সরকারের আমলে সড়ক যোগাযোগসহ, শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!