Logo
শিরোনাম
বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে সাগর পথে মালয়েশিয়া  ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিএনপি’র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বান্দরবান প্রতিনিধি:বিএনপি’র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ জুলাই) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে আবারোও বিএনপি চলন্ত গাড়ীতে আগুন দিয়ে অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে আর বিএনপির একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডে দেশের মানুষ আতংকিত হয়ে পড়েছে। এসময় বক্তারা বিএনপি’র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের আহবান জানান।

এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহীম চৌধুরী, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামশুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মো.মুছাসহ জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!