Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:বান্দরবন জেলার চাকঢালা এম এস দাখিল মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের নামে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে।
হাজী ইসলাম নামে স্হানীয় ভুক্তভোগী অভিযোগ টি দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা এম এস দাখিল মাদরাসায় খন্ড কালিন চতুর্থ শ্রেণীর কর্মচারী মরহুম হাফেজ দিদারুল আলম কে স্থায়ী নিয়োগ দানের জন্য বিভিন্ন অফিস খরচের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল হক প্রকাশ (সিরাজ ডাক্তারের ) ও ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে।
নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মীকে স্থায়ী নিয়োগ দেওয়ার কথা বলে দুই দফায় ১,১৫,০০০ টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার চুক্তি হয় সভাপতি ও মরহুম হাফেজ দিদারুল আলম এবং তার পিতার সাথে। অভিযুক্ত সিরাজুল হক চাকঢালা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তবে এই অভিযোগের বিষয়ে ফোন করা হলে তার সংযোগ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,২০২২ সালের চতুর্থ শ্রেণীর ১টি পদ সহ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে নিরাপত্তাকর্মী/ পরিচ্ছন্নকর্মী পদের জন্য একাধিক আবেদনও করেছিলো আগ্রহী
প্রার্থীরা। কিন্তু কৌশলে ডেকে খন্ড কালিন কর্মচারি হাফেজ দিদারকে নিয়োগে মনোনীত করা হবে এমন প্রতিশ্রুতি পুজি করে ১,১৫,০০০ টাকা বানিজ্য করেছে সভাপতি সিরাজুল হক ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার।
অভিযোগ পত্র থেকে আরো জানা যায় নিয়োগ থেকে নিজের দায় এড়াতে গত ৮-১১-২২ সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ছৈয়দুল আমিন নামে এক মাদ্রাসা ছাত্র কে দিয়ে দিদার কে হত্যা করায়,পুত্রের শোকে শোকাভিভূত বাবা হাজী ইসলাম সুস্থ হওয়ার আগে নিজেদের সংশ্লিষ্টতা আড়াল করতে তিনি (সিরাজুল হক) তদবির করে আসামির পক্ষে মামলার চার্জসিট দিয়ে দেন, যার নারাজি বর্তমানে প্রক্রিয়াধীন।
সভাপতি ও ভারপ্রাপ্ত সুপার কৌশলে বেশি মুল্য পদ বিক্রি করতে দিদার কে হত্যা করা হয়েছে কিনা তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ পত্রে মরহুম হাফেজ দিদারের পিতা হাজী মোহাম্মদ ইসলাম দাবি করেন গত রমজান মাসে সভাপতি কে চাপ দিলে স্থানীয় আবদুল সালামের মাধ্যমে ৫০,০০০ হাজার টাকা প্রদান করে।গত ৬-৬-২৩ ইংরেজি তারিখে মাদ্রাসার অবিভাবক সমাবেশে উপজেলা নির্বাহীকর্মকর্তা কে বিষয়টি অভিহিত করা হলে তিনি মৌখিক ভাবে টাকা পরিশোধ করার নির্দেশ দেন বলে জানা যায়। স্হানীয় জাফর আলমের মাধ্যমে টাকা শোধ করার কথা থাকলেও গত ২৭-০৭-২০২৩ তারিখে সভাপতি জনৈক মকবুল আহমেদ ছেলে নাসিরের মাধ্যমে পাঁচ হাজার টাকা প্রেরন করলে মো: ইসলাম তা গ্রহন না করে ফেরত পাঠান। এবং পুত্র শোকে শোকাভিভূত বাবা তার শারীরিক মানসিক চিকিৎসার জন্য জরুরি টাকা ফেরত পেতে আইনি সহায়তা কামনা করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহীকর্মকর্তার দপ্তরের রিসিভ করা পত্র থেকে অভিযোগের সত্যতা জানাযায়।
স্থানীয় সুত্রে জানা যায় সিরাজুল হক ভুক্তভোগি হাজী মোহাম্মদ ইসলাম ছাড়া ও অনেক চাকরি প্রত্যাশির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন যা নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে।
অনেকে ভয়ে এবং চক্ষু লজ্জায় নিজেদের দেয়া অর্থ ফেরত পেতে প্রকাশ্যে কথা বলার সাহস পাইনা।
বদরুজ্জামান নামের স্হানীয় বাসিন্দা প্রশ্ন রেখে বলেন সিরাজ সাহেবের দৃশ্যমান কোন ব্যবসা বা আয়ের উৎস নাই, তা হলে তার বিলাসি জীবন যাপন এবং বিলাসবহুল গাড়ি বাড়ি কোথা থেকে আসে।
সভাপতি ও মাদ্রাসা সুপার নিজেদের আখের গোছাতে গিয়ে সদ্য প্রকাশিত দাখিলের ফলাফলে বিপর্যয় এসেছে কিনা তা ও অবিভাবক মহলে প্রশ্ন উঠছে।
নিরেপক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি সুরাহার পাশাপাশি অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা চান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!