Logo
শিরোনাম
বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় এবার আলিম চালু, উচ্চ শিক্ষার নবদিগন্ত পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩ ঈদ সামনে রেখে চকরিয়ায় সাঁড়াশি অভিযান: মার্কেটে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লামায় চিপসের প্যাকেটে ফ্রি বেলুন, গলায় আটকে শিশুর মৃত্যু

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নের চিপসের প্যাকেটের সাথে ফ্রিতে পাওয়া বেলুন ফুলাতে গিয়ে গলায় আটকে মো. আরফাত নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।মৃত শিশু মো. আরফাত লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বটতলী গ্রামের মো. ইসমাইলের ছেলে।

লামা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার ডা. রায়হান জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও আমরা ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। শ্বাসনালীতে বেলুন আটকে যাওয়ায় শ্বাসবন্ধ হয়ে শিশুটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

শিশুর মা আছমা বেগম বলেন, বাড়ির পাশে দোকান আছে। বিকেল ৪টায় দিকে খেলার ছলে শিশুটি দোকানে গেলে তাকে চিপসের প্যাকেট কিনে দিই। চিপসের প্যাকেটে বেলুন ছিল। সেই বেলুন ফুলাতে গেলে গলায় আটকে যায়। বেলুন আটকে যখন বাচ্চা কষ্ট পাচ্ছিল, তখন অনেক চেষ্টা করে বেলুন বের করতে পারি নাই। পরে পানি খাওয়ানোর চেষ্টা করি। পানি খাওয়ানোর পরে তার শ্বাস আরো বন্ধ হয়ে যায়। লামা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলেন সে মারা গেছে। বটতলী গ্রামটি লামা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় লামা থানা পুলিশ। থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, শিশুটিকে প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে শিশুটির বাবা-মা অনুরোধ করেছে। এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিবে।

গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দিতে অনুরোধ করা হয়েছে। সে বিষয়ে পুলিশ সিদ্ধান্ত দিবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!